৭ম শ্রেণির গনিত ২য় অধ্যায় সম্পূর্ণ সমাধান ছকসহ - Class 7 math chapter 2 all solution (PDF) - অজানা রাশির সূচক, গুণ ও তাদের প্রয়োগ

প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের সপ্তম শ্রেণির গণিত বই ২০২৩ এর ২য় অধ্যায় সম্পূর্ণ সমাধানের পিডিএফ নিয়ে হাজির হয়েছি। এখানে প্রতিটি অংক ছকসহ সুন্দর করে বুঝানো হয়েছে। তাই খুব সহজে তোমরা প্রতিটি অংক বুঝতে পারবে।
Class 7 math chapter 2 Solutions
সূচক (EXPONENT)
বর্গ চিনি
চলো আমরা একটি বর্গা কার কাগজ নিই। [বর্গ একটি আয়ত, যার বর্গ বাহুগুলো পরস্পর সমান]। চিত্রের মত করে
কাগজটিকে পরপর দুইবার (একবার দৈর্ঘ্য বরাবর ও একবার প্রস্থ বরাবর) সমান অংশে ভাঁজ করি। এবার কাগজটি খোলার পর যে কয়টা ছোট ঘর হলো প্রতি ঘরে একটি করে মার্বেল রাখি। মোট কয়টি মার্বেল প্রয়োজন হলো?
একইভাবে আরেকটি বর্গা কার কাগজকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান তিনটি অংশে পরপর ভাঁজ করি। তোমাদের সুবিধার জন্য ভাঁজ বরাবর কাগজে স্কেলের দাগ দিয়ে ঘর করে নিতে পারো। এবার প্রতি ছোট ঘরে একটি মার্বেল বসালে কয়টি মার্বেল লাগবে?
৭ম শ্রেণির গনিত ২য় অধ্যায় সমাধান
ঘন
রুবিক্স কিউবের সাথে তোমরা অনেকে পরিচিত। পাশের ছবিতে একটি 3 × 3 × 3 রুবিক্স কিউব দেখা যাচ্ছে। 3 × 3 × 3 এর মানে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বরাবর তিনটি করে ছোট ঘনক আছে। আর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে ঘনক বলা হয়। তাহলে, রুবিক্স কিউব নামের অর্থ কী বুঝতে পারলে? এখন, একটি রুবিক্স কিউব হাতে নিলে দেখতে পাবে এটি ছোট ছোট অনেকগুলো ঘনক দিয়ে তৈরি। তাহলে, ছবির রুবিক্স কিউবে কয়টি ছোট ঘনক আছে বলতে পারবে?
এবার আমরা একটি 2 × 2 × 2 কিউব তৈরি করব। একই আকারের কয়েকটি ছোট ছোট ঘনক নাও। (এক্ষেত্রে কাঠের তৈরি ঘনক নিতে পারো অথবা কাগজ দিয়েও নিজেরাই তৈরি করে নিতে পারো। ) চিত্রের মত করে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা বরাবর দুইটি করে ঘনক বসিয়ে একটি বড় ঘনক বানালে কয়টি ছোট ঘনক প্রয়োজন হয় লক্ষ্য করো।
সম্পূর্ণ সমাধান পিডিএফে প্রিভিউ থেকে দেখে নাও
তার আগে সপ্তম শ্রেণির স্টাডি গ্রুপে জয়েন করে নিন।
সপ্তম শ্রেণির ফেইসবুক স্টাডি গ্রুপে নিচের লিংক থেকে জয়েন করে নিন। সেখানে আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ের সমাধান ও ছকসমূহ পূরণ করে দিয়ে দিব। আর আপনাদের বিভিন্ন সমস্যা ও বাড়ির কাজ গুলো সেখানে পোষ্ট করবেন। আমি সেগুলো দেখব এবং ভুল থাকলে কারেকশন করে দিব।ফেইসবুক স্টাডি গ্রুপ লিংক: Click Here
If you believe any content on our website infringes your rights, please contact us. We will review and take action promptly.