সময়ের সাথে সাথে এবং স্থানভেদে মূল্যবোধের পরিবর্তন - ৭ম শ্রেণি - অনুসন্ধানী কাজ ৫ সমাধান

সময়ের সাথে সাথে এবং স্থানভেদে মূল্যবোধের পরিবর্তন - ৭ম শ্রেণি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই অনুসন্ধানী কাজ ৫ সমাধান - Values change over time and across places

সময়ের সাথে সাথে এবং স্থানভেদে মূল্যবোধের পরিবর্তন - ৭ম শ্রেণি


অনুসন্ধানী কাজ ৫
বিষয়: ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই
২য় অধ্যায়: যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কীভাবে?

সময়ের সাথে সাথে এবং স্থানভেদে মূল্যবোধের পরিবর্তন - ৭ম শ্রেণি

সমাধান

বিষয়বস্তু: সময়ের সাথে সাথে এবং স্থানভেদে মূল্যবোধের পরিবর্তন

কিছু অনুসন্ধানের প্রশ্ন (উদাহারণ) :

বর্তমানে বাংলাদেশের মানুষ বড়দের সম্মান করা নিয়ে কী ধরণের মূল্যবোধ ধারণ করে? আর আগে বাংলাদেশের মানুষ বড়দের সম্মান করা নিয়ে কী ধরনের মূল্যবোধ ধারণ করত?

উত্তর: বর্তমানে বাংলাদেশের মানুষ বড়দের সম্মান করার ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে। অর্থাৎ বড়দের দেখলে সালাম দেয় না, সম্মান দিয়ে কথা বলতে চায় না এবং তর্ক করতে দ্বিধাবোধ করে না। তবে অতীতে বাংলাদেশের মানুষের মূল্যবোধ এমন ছিল না। তখন তারা সর্বদা বড়দের শ্রদ্ধা করত এবং তাদের সাথে কখনোই তর্ক করত না ।

বাংলাদেশের মানুষ বড়দের সম্মান করা নিয়ে যে মূল্যবোধ ধারণ করে অন্যদেশের মানুষও কী একই মূল্যবোধ ধারণ করে নাকি ভিন্ন রকম?

উত্তর: পৃথিবীর অধিকাংশ দেশেই বড়দের সম্মান করার প্রবণতা দিন দিন কমে যাচ্ছে। তবে চীন, জাপান, কানাডা ইত্যাদি দেশের মানুষেরা এখনো বড়দেরকে বিশেষ সম্মানের চোখে দেখে এবং তাদের সাথে ভাল আচরণ করেন।


প্রশ্নে যে মূল বিষয়বস্তুগুলো রয়েছে:-

তথ্য উৎস: 

বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিন, ইন্টারনেট, শিক্ষামূলক ওয়েবসাইট (www.helptrickbd.com) এবং শ্রেণিশিক্ষক।


তথ্য সংগ্রহের পদ্ধতি: 

ইন্টারনেটে www.helptrickbd.com ওয়েবসাইট ভিজিট করব এবং পরিবারের সহায়তা নেব।





































মূল্যবোধ মূল্যবোধের পরিবর্তন
বাংলাদেশে স্বেচ্ছাসেবা বাংলাদেশে তরুণদের মধ্যে অন্যকে সেবা করার প্রবণতা যায়। দেশের যেকোন প্রতিকূল পরিস্থিতীতে (অগ্নিকাণ্ড, ঝড়-বন্যা) তরুণরা তাদের সর্বোচ্চ দিয়ে মানুষকে সাহায্য করতে এগিয়ে আসে।
জাপানে সময়ানুবর্তিতা জাপান এমন একটি দেশ যেখানে সময়ানুবার্তিতাকে খুবই গুরুত্বের সাথে দেখা হয়। সেখানে সবাই যথা সময়ে নিজ নিজ কাজ করে। ছাত্ররা এক মিনিট দেরীতে স্কুলে যায় না। আবার চাকরীজীবিরা অফিসে সামান্যতম দেরী করে না। এমনকি এক মিনিট দেরীতে ট্রেন ছেড়েছে এমন অভিযোগও সেখানে নেই ।
চৌর্যবৃত্তি সারাবিশ্বের বিভিন্ন দেশের চোরদের নিয়ে একটি জরিপে দেখা গেছে, আফ্রিকার সাব-সাহারান দেশগুলোতে চুরির মাত্রা বেশি। এই জরিপে ১৩৪টি দেশের ১৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ স্বীকার করেছেন যে তারা গত ১২ মাসের মধ্যে কখনো না কখনো অন্যের অর্থ বা সম্পদ চুরি করেছেন। (সূত্রঃ কালের কণ্ঠ)
ডেনমার্কের পরিচ্ছন্নতা ডেনমার্ক ২০২২ সালে পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন দেশ হিসেবে শীর্ষস্থান অর্জন করে। সুন্দর এ দেশটির নাগরিকরা পথে ঘাটে ময়লা আবর্জনা ফেলে না, রাস্তার পাশের দেয়ালে দাগাদাগি করে না। রাস্তার মোড়ে মোড়ে ডাস্টবিন না থাকা সত্ত্বেও এখানকার জনগণ পরিবেশের পরিচ্ছন্নতা নিয়ে অনেক সচেতন।
জার্মানিতে শুভেচ্ছা জানানো জার্মানিতে কোন সমাবেশ বা পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রিত হলে, রুমের প্রত্যেকের সাথে করমর্দন (হ্যান্ডশেক) করা একটি ঐতিহ্য। এমনকি সেখানে যদি কোন শিশুও উপস্থিত থাকে, তাহলে তার সাথেও করমর্দন করতে হবে।







তথ্য বিশ্লেষণঃ 

ওপরে ছকে উল্লেখিত তথ্যগুলো আমি পত্র-পত্রিকা, ইন্টারনেট, কোর্সটিকা ওয়েবসাইট এবং শ্রেণিশিক্ষকের সহায়তায় সংগ্রহ করেছি। তথ্যগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমি তা একত্রিত করেছি। এ তথ্যগুলো বিশ্লেষণ করে জানতে পেরেছি, বিশ্বের বিভিন্ন দেশে আলাদা আলাদা মূল্যবোধ প্রচলিত রয়েছে। এসব মূল্যবোধের মধ্যে যেমন ইতিবাচক বৈশিষ্ট্য রয়েছে, তেমনি রয়েছে নেতিবাচক বৈশিষ্ট্য


ফলাফল বা সিদ্ধান্ত: 

উক্ত তথ্য বিশ্লেষণ করে আমি বেশ কিছু সিদ্ধান্তে পৌঁছেছি। তা হল—
১. প্রতিটি দেশের মানুষের মধ্যেই মূল্যবোধ রয়েছে।
২. মূল্যবোধ ভালও হতে পারে, আবার খারাপও হতে পারে ।
৩. ব্যক্তির ভাল মূল্যবোধ সমাজের উপকার করে। অপরদিকে খারাপ মূল্যবোধগুলো সমাজের অপকার করে।


উপস্থাপন: 

আসসালামু আলাইকুম, আমি ................ (খালি ঘরে নাম দিবে)। আমরা জানি যে, আমরা জানি যে সময়ের সাথে সাথে মানুষের মূল্যবোধ পরিবর্তন হয়ে যায়। কেননা মানুষের মূল্যবোধ পরিবর্তনশীল। সময়ের বিবর্তনের সাথে সাথে মানুষের মূল্যবোধও পাল্টে যায়। মানুষের এই মূল্যবোধ কেন পরিবর্তন হয়ে যায় এই বিষয় গুলো আরো ভালোভাবে জানার জন্য আমি একটি অনুসন্ধান করি। প্রথমে আমি একটি বিষয়বস্তু নির্ধারণ করি। তারপর আমার অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় কিছু প্রশ্ন নির্ধারণ করি। পরিচিত নিকট আত্মীয়স্বজন (যারা দেশের বাহিরে থাকে) ও ইন্টারনেট এর একটি শিক্ষামূলক ওয়েবসাইট www.helptrickbd.com এর শিক্ষামূলক বিভিন্ন আর্টিকেল থেকে তথ্য গুলো সংগ্রহ করি। তথ্য নেয়া শেষ হলে সেগুলো যথাযথ বিশ্লেষণ করার চেষ্টা করি। সেগুলোর সত্যতা যাচাই করার জন্য আমার আব্বু আম্মুর সাহায্য নিই। এই অনুসন্ধানের মাধ্যমে আমি বুঝতে পারলাম পৃথিবীর প্রায় দেশে নানা রকম মূল্যবোধ রয়েছে। আর সময়ের সাথে সাথে সেগুলো পাল্টে যাচ্ছে। সব তথ্য সংগ্রহ ও যাচাই করার পর পরিশেষে, আমার তথ্য গুলো পরিচিত সকল সহপাঠীদের কাছে শেয়ার করি।

সপ্তম শ্রেণির ফেইসবুক স্টাডি গ্রুপে নিচের লিংক থেকে জয়েন করে নিন। সেখানে আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ের সমাধান ও ছকসমূহ পূরণ করে দিয়ে দিব। আর আপনাদের বিভিন্ন সমস্যা ও বাড়ির কাজ গুলো সেখানে পোষ্ট করবেন। আমি সেগুলো দেখব এবং ভুল থাকলে কারেকশন করে দিব।










Content Protection & Copyright

If you believe any content on our website infringes your rights, please contact us. We will review and take action promptly.

1 comment

  1. Anonymous
    So good sir. thank you so much sir ☺️❤️🧡💛💚🩵💙💜🤎🖤🩶🤍🩷💘💝💖💗💓💞💕💌💟♥️❣️